1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

প্রায় দেড়শ বছরের ঐতিহ্যকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আলমডাঙ্গা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শত শত সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

বিকেলে আলমডাঙ্গা শহরের রথতলা মোড় থেকে রথযাত্রার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. রুহুল কবীর খান। পরে ভক্তদের রশির টানে জগন্নাথ দেবের রথ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

রথযাত্রাটি রথতলা মোড় থেকে শুরু হয়ে চারতলা সত্যনারায়ণ মন্দিরে পূজা-অর্চনা শেষে চারতলা মোড়, আলমডাঙ্গা হাইরোড ও একাত্তর মোড় প্রদক্ষিণ করে স্টেশন এলাকায় যায়। পরে একই পথে ফিরে রথতলা মোড়ে এসে শোভাযাত্রার সমাপ্তি হয়।

 

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই নানা বয়সী মানুষ মাতৃমন্দিরে সমবেত হতে থাকেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং ভক্তরা রশির টানে রথ এগিয়ে নেন। রথযাত্রায় শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী শত শত নারী-পুরুষ অংশ নেন। রথযাত্রা উপলক্ষে পৃষ্ঠপোষকতা করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহা. হাসিবুল হক লিপু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com