1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত

বার্তা প্রধান
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩০১ Time View

আবু তালেব চাকলাদার রবিন,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ভাতিজা সিদ্দিক মিয়ার ছুরিকাঘাতে চাচা আজিজল ইসলামের (৫৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজল মিয়া ওই গ্রামে মৃত কাছু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়ার সঙ্গে চাচা আজিজল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বেলা ১১ টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর হঠাৎ করে সিদ্দিক মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আজিজল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় অন্তত চারজন।

ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে গুরুত্বর অসুস্থ্য হয় আজিজল মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার দুপুরে মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধে আজিজল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com