1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলিমকে গণসংবর্ধনা, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

 

বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকা থেকে নিরবাচনী এলাকা বেলকুচি ও এনায়েতপুরের পথে পথে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

এদিন বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বেলকুচি ও এনায়েতপুর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আলিমের সমর্থকরা। পরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল সংবর্ধনা প্রদান ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

এর আগে তিনি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা ইউনুস আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় বেলকুচি ও এনায়েতপুর থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com