1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ শোকাবহ জেল হত্যা দিবস ৩ নভেম্বর আজকের নামাজের সময়সূচি তাড়াশে ভুয়া দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ সিরাজগঞ্জে আত্মসমর্পণের একদিন পর জামিনে মুক্ত ৬৫ চরমপন্থি সদস্য বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম, রানার্সআপ ইএসই চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক রাণীশংকৈলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দীন হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে তাড়াশে সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আটক ৪

সিরাজগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২২ Time View

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রাঘাতে আব্দুস সামাদ (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ওই গ্রামের প্রয়াত মাহাম খদগিরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কবরস্থানে উন্নয়ন কাজ চলছিল। এ সময় কৃষক আব্দুস সামাদ সেখানে কাজের তদারকি করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং সেখানেই তার মৃত্যু হয়।

 

স্থানীয় প্রভাষক ইকবাল হোসেন জানান, আকস্মিক ঝড় ও বজ্রপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

 

পরিবার সূত্রে জানা গেছে, বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com