1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা নওগাঁর সাপাহারে ‘অফ সিজনেও’ কাটিমনে করছে মন জয়  শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে অনশন ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সার সংকট নিয়ে অবরোধের ঘটনায় কৃষি কর্মকর্তার মামলা, আতঙ্কে কৃষকরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী

সিরাজগঞ্জে ফিটনেসবিহীন যান চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৮ Time View

দৃশ্যপট ডেস্ক:

 

সিরাজগঞ্জ জেলায় জনদুর্ভোগ লাঘব এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী জেলার সড়কে সকল প্রকার ফিটনেসবিহীন এবং অনুমোদনবিহীন যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিংবা হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালানোও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালক ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার বলেন, “ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচল আগেই নিষিদ্ধ ছিল। তবে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়নের জন্য নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসনের এই পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com