1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

সিরাজগঞ্জে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাওয়ারলুম তাঁত সহ তাঁতের কাপড় তৈরির তেনা পুড়ে প্রায় পয়ত্রিশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
সন্ধ্যায় এ ঘটনার কালবেলা কে নিশ্চিত করেছেন বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান।
তাঁত কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মত আজও আমরা ফজরের নামাজের সময় ফ্যাক্টরিতে তাঁতের কাজ করছিলাম। হঠাৎ করে একটি পাওয়ারলুম তাঁতের মটরের ম্যাগনেট থেকে একটি আগুনের ফুলকি বের হয়।
সেই ফুলকি মুহুর্তেই ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে গেলে ঘর জুড়ে আগুন ধরে যায়। আমরা সবাই ভয় পেয়ে বের হয়ে আগুন নিভানোর জন্য বালু ও আগুন নেবানোর স্প্রে মেশিন ছারলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে। এব্যাপারে ওই টেক্সটাইলের প্রোপাইটার হাজী আব্দুল মজিদ জানান, ভোর রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় পাওয়ারলুম মেশিনের মটর থেকে একটি আগুনের ফুলকি বের হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।
এতে আমার প্রায় পয়ত্রিশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি । তিনি আরও জানান, ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com