1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সিরাজগঞ্জে চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালু বহনকারী বাল্কহেড থেকে চাঁদা নেওয়ার সময় ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর মাঝ যমুনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ১০ জন হলেন- ঘোড়জান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), স্বল্পমূল্যের চালের ডিলার আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ফরিদ হোসেন (২৬)। তারা সবাই ঘোড়জান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনায় ইজারা নেওয়া মহাল থেকে উত্তোলন করা বালু বাল্কহেডযোগে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শনসহ বাল্কহেড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাদের মারধর করা হয়।

 

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ কালবেলাকে বলেন, শনিবার সকালে যমুনা নদীতে আমাদের বিশেষ অভিযান চলছিল। এ সময় আমাদেরকে ফোন করে বলা হয়, বাল্কহেড থেকে চাঁদা নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে বাল্কহেডের উপর থেকে আটক করি। ট্রলার নিয়ে পালানোর সময় অন্য ছয়জনকে আটক করা হয়। এ সময় ট্রলার ও ১০টি ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com