1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

 

 

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

 

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।

 

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের সামনে সংবিধান সংশোধন কমিটির কোনো মূল্য নেই। গণভোটের রায় মেনে নিয়ে সংস্কার পরিষদ শপথের গ্রহণ করুন। গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

 

 

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখেছেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে রাস্তাঘাট অবরোধ করে গাছপালা কেটে, বাড়ি বাড়ি আগুন দিয়ে, হাসপাতাল ভাঙচুর করছে, থানায় আগুন দিয়েছে এমন দেখেননি। বাংলাদেশে কোনো দিন এমন হয় নাই যে সন্ত্রাসীদের ভয়ে থানা ছেড়ে পুলিশ পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে।’

 

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বে থাকার প্রয়োজন আছে কিনা’ প্রধানমন্ত্রীকে ভেবে দেখার আহ্বান জানান তিনি বলেন, ‘সরকারের মন্ত্রিসভার কার উপরে কী দায়িত্ব দেওয়া যায়, আপনার পুনর্বিবেচনা করার সময় এসেছে।’

 

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘যারা জনগণের ভোটে ক্ষমতায় আসলেন, তারা এতটুকু সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। পারবেন কী করে-আপনারা শুধু বিরোধী দলকে দায়ী করেন।’

 

 

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা বলিনি সরকারকে পদত্যাগ করতে হবে। তবে আমরা বলতে চাই-আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতাকে যদি ঐক্যবদ্ধ দেখতে চান, ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ঐক্য আপনারা দেখেছিলেন-সেই ঐক্য ফিরিয়ে আনুন। রক্ত দিয়ে লেখা জুলাই সনদই ছিল আমাদের ঐক্যের মূল মন্ত্র। আপনি তো সেই জুলাই সনদকেই অগ্রাহ্য করছেন, ঐক্যের মূল ভিত্তিকে আপনি অগ্রাহ্য করতে শুরু করেছেন।’

 

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের বক্তব্য খুবই পরিষ্কার-জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় অধ্যাদেশ-যা বাতিল করেছেন এটা আবার চালু করুন, গুম-খুন কমিশন আবার ফিরিয়ে আনুন। বাংলাদেশকে সংবিধান সংস্কারের জন্য মানুষ যে রায় দিয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।’

 

 

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’

 

 

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

 

 

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com