1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার  আ.লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করব: এমপি আমিরুল পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা  চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২২ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ গণভোটের রায় মানলে সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

‎

‎সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি

 

‎

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

‎

‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com