1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সিংড়ায় কীটনাশক প্রয়োগে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপুরণের দাবিতে কৃষকের সংবাদ সম্মেলন

বার্তা প্রধান
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২২৬ Time View

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে ফসল বিনষ্ট করায় ক্ষতিপুরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রুকনুজ্জামান ভুট্রু নামের এক ভুক্তভোগী কৃষক।
সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মানিক চাপড় গ্রামে কৃষকের নিজ বাড়িতে গ্রামবাসির উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক রুকনুজ্জামান ভুট্রু বলেন, আমার প্রতিপক্ষ মানিক চাপড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুবেল ও জুয়েল এর সাথে বড় পাঁচপাকিয়া মৌজার (যার দাগ নং ৪৭ পরিমান ৭৮ শতাংশ, শ্রেণি-ধানী) একটি জমির কাগজপত্র নিয়ে বিরোধ বাঁধলে বিষয়টি গ্রাম্য সালিস বৈঠকের মাধ্যমে তা মিমাংস হয় এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে আমার পক্ষে রায় দিলে আমি চলতি ইরিবোরো মৌসুমে ওই জমিতে ধান চাষ করি। এমতাবস্থায় গত ২১ মার্চ রাতের অন্ধকারে প্রতিপক্ষ আমার আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে প্রায় ২ বিঘা জমির ধান বিনষ্ট করে। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে আমি সুষ্ঠ তদন্ত সাপক্ষে অপরাধীদের বিচার ও ফসলের ক্ষতিপুরণ দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ জুয়েল হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। রেকর্ড সংশোধনীর ওই জমির মামলা এখনও চলমান আছে। প্রতিপক্ষ আমাদের ফাসানোর জন্য নিজেরাই কীটনাশক প্রয়োগ করে এই নাটক করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com