1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

সলঙ্গায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে হাজেরা খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত হাজেরা খাতুন ওই গ্রামের মো. হাবিবুর রহমান সরকারের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ি থেকে চাচা হাফিজুর সরকারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় শিশু হাজেরা। তবে দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাচা হাফিজুর সরকারের বাড়িতে গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি অব্যাহত রাখেন পরিবারের সদস্যরা।

 

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রাঙ্গা খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com