
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় ওলামা পরিষদের উদ্যোগে কোরবানী সম্পর্কিত জরুরি মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।থানা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাও: মুফতি আখতারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাও: রফিকুল ইসলামের সঞ্চালনায় গতকাল সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়েল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কোরবানি সংক্রান্ত প্রশ্নোত্তর প্রদানসহ জরুরি মাসায়েল সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুনাযিরে বাঙ্গাল আলহাজ্ব হযরত মাও: মুফতি শফী কাসেমী সাহেব দা.বা. বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাও: মুফতি আব্দুর রউফ সাহেব দা.বা সিরাজগঞ্জ।
ওলামাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মাও: শফিউল্লাহ শামীম,খতিব সিরাজগঞ্জ জেলা মারকায মসজিদ, মাও: আব্দুল গফুর সাহেব,খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, মাও: নুর উদ্দিন নোমানী সাহেব,খতিব সলঙ্গা বায়তুর মামুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। এই মাসায়েল শীর্ষক আলোচনা সভায় সলঙ্গা অঞ্চলের আলেম ওলামায়ে কেরাম, শিক্ষক,সাংবাদিক,সামাজিক ও ধর্মপ্রাণ মুসুল্লীদের নিয়ে মিলন মেলায় রুপ নিয়েছিল।