1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু সিরাজগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তাড়াশে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাকাত দলের হানা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভূঞাপুরে এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুস সালাম পিন্টু পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান উত্তরবঙ্গমুখী মানুষের ঈদযাত্রা নিয়ে ভোগান্তির শঙ্কা বিবিসিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন

তাড়াশে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাকাত দলের হানা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার বারুহাস এলাকার হেদার খাল ব্রিজে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জাকির হোসেন উপজেলার সোলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রাতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন জাকির হোসেন। পথিমধ্যে বারুহাস এলাকার হেদার খাল ব্রিজে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার গতিরোধের চেষ্টা করে।

এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল তাকে ঘিরে ধরতে চাইলে জাকির হোসেন তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি মোটরসাইকেলের গতি বাড়িয়ে ডাকাতদের ব্যারিকেড ভেঙে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি ও ডাকাতির কবল থেকে অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নির্জন ওই ব্রিজ এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই বখাটে ও অপরাধীদের আনাগোনা দেখা যায়। এতে রাতের বেলায় চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “হেদার খাল ব্রিজ এলাকায় ডাকাতির চেষ্টার বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বর্তমানে নিরাপদে রয়েছেন।”

তিনি আরও বলেন, “ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com