1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু সিরাজগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তাড়াশে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাকাত দলের হানা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভূঞাপুরে এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুস সালাম পিন্টু পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান উত্তরবঙ্গমুখী মানুষের ঈদযাত্রা নিয়ে ভোগান্তির শঙ্কা বিবিসিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন

সিরাজগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

 

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আজ ২২ মে (শুক্রবার) শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী (সিরাজগঞ্জ ক্যাম্প), জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি স্ট্রাইকিং ফোর্স অংশ নেয়।

 

অভিযানকারী দলটি আজ সিরাজগঞ্জ শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ঝটিকা অভিযান চালায়। এর মধ্যে সিরাজগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে ৫ জন, গোশালা রোডস্থ কাঁচা পৌর মার্কেট এলাকা থেকে ৪ জন এবং চৌরঙ্গী মোড় সংলগ্ন চড় মালশাপাড়া চায়না বাঁধ এলাকা থেকে ২ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

 

পরে আটককৃত ১১ জনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, অপরাধের মাত্রা অনুযায়ী তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জকে মাদকমুক্ত করতে এবং তরুণ সমাজকে এর করাল গ্রাস থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের নির্দেশনায় এই সমন্বিত অভিযান চালানো হয়েছে। শহরের প্রবেশমুখ এবং চিহ্নিত মাদক স্পটগুলোতে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই অভিযানের পর স্থানীয় সচেতন মহল যৌথ বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন এবং শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত এই তৎপরতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com