1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড  চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার হয়ে উঠেছে মরণ ফাঁদ!  রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ মান্দায় চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের বিরুদ্ধে,রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুয়াডাঙ্গার আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক মির্জাপুরে ভিডিও ভাইরাল ইভটিজিংয়ের অপরাধে যুবক গ্রেফতার  মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

শেরপুর সরকারি কলেজে দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ Time View

 

 

জসিম মিয়া, শেরপুর প্রতিনিধি 

২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শেরপুর সরকারি কলেজ।

সোমবার (২৫ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। তিনি বলেন, “এই শিক্ষার্থীরা শুধু কলেজের গর্ব নয়, গোটা জেলার গৌরব। তাদের সাফল্য প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ে যেকোনো কিছু সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া। গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারে সফলতা কামনা করেন এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পথচলায় শিক্ষক-অভিভাবকদের অনুপ্রেরণাকে সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

কলেজ সূত্রে জানা যায়, এবার শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেলে ১৬ জন, বুয়েটে ৪ জন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ জন এবং গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com