
রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে কিতাব খান ছেলে ইসমাইল খান (১৯) কে মঙ্গলবার রাত ৩ টায় গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
জানা যায়, মির্জাপুর উপজেলার চার সংবাদকর্মী চ্যালেন এস প্রতিনিধি লুৎফর অরেঞ্জ, প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি মো:রুবেল মিয়া,গ্রিন টিভি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও খবর বাংলাদেশ এর প্রতিনিধি রাব্বি খান সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে ইসমাইল খান তার মোটরসাইকেল দিয়ে কয়েকজন ছাত্রীর পথ রোধ করে। এসময় উক্ত সংবাদকর্মীরা পথ রোধ করার কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রসাশনের নজরে আসলে মঙ্গলবার রাত ৩ টার সময় পুলিশ ইসমাইলের বাড়ি তল্লাশি করে। সেখানে তাকে না পেয়ে পাশের বাড়ির গোয়াল ঘরে তল্লাশি করে তাকে আটক করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যুবক ইসমাইলের আটকে গণমাধ্যম কর্মীদের বলেন ইসমাইল বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
আমরা স্কুল কলেজে ইভটিজিংয়ের ঘটনা ঘটলে আমি নিজে দ্রুত ব্যবস্থা নেব।’’তিনি আরও আশ্বাস দেন, মির্জাপুর শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।