
শিমুল রেজা,চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে সড়কের পাশের দখলমুক্তকরণ। আগাম সর্তকতার পরও স্থাপনা না সরানোয় অভিযান। চুয়াডাঙ্গা শহরের সড়ক দখলমুক্ত রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভা
মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়।
প্রশাসন জানিয়েছে, অভিযানের আগের দিন সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশনা অনুসরণ না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব শিবলু। এ সময় জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তারা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।