1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একতা এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা: পার্বতীপুরে যৌথ অভিযানে ‘মলম পার্টি’র ৫ সদস্য গ্রেফতার রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ জামায়াত নেতাকে মারধোর: সাবেক সভাপতিসহ বিএনপির ২০ নেতাকর্মী আসামি হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, নেওয়া হলো ঢাকায় নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

শাহজাদপুরে ভেজাল তেলের কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে গোপনে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেছেন। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মোঃ রকি মৃধার ভেজাল ভোজ্য তেলের কারখানায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তেল উৎপাদনের কারখানাটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় কারখানা সিলগালা করে দেন।

 

 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সাথে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

 

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম বলেন, গঙ্গাপ্রসাদ এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর তুলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ভোজ্য তেল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করে আসছে বলে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং কারখানা মালিকের শিকারোক্তি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com