1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো

 

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনজ কুমার।

 

রোববার দুপুর ২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। আলোচনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

 

এ সময় বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় হয়।

 

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com