1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

লালনকন্যা ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

বিনোদন ডেস্ক

 

 

লালনের গানকে সাধনা ও জীবনদর্শনের অংশ করে যিনি কয়েক দশক ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন, সেই কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ‘লালনকন্যা’ খ্যাত এই শিল্পীকে স্মরণ করে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) প্রচারিত হবে তাকে নিয়ে বিশেষ সাময়িকী।

 

 

 

সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত বিশেষ অনুষ্ঠানটি বিকেল ৫টা ১৮ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এর আগে সকাল ৭টার সংবাদের পর প্রচারিত ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও স্মরণ করা হবে ফরিদা পারভীনকে।

 

 

 

 

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। পরে ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। এরপর সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন। সেই থেকে লালনের গান হয়ে ওঠে তার সংগীতচর্চার অন্যতম প্রধান অবলম্বন। নিজের কণ্ঠ ও পরিবেশনার স্বতন্ত্র বৈশিষ্ট্যে লালনসংগীতকে তিনি পৌঁছে দেন দেশের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর শ্রোতামহলে।

 

 

লালনসংগীতের চর্চা ও প্রসারে শুধু নিজে গান গেয়েই থেমে থাকেননি ফরিদা পারভীন। নতুন প্রজন্মের কাছে এই সংগীতধারাকে পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি স্কুল’। তার দীর্ঘ সংগীতজীবনের অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি অর্জন করেন একুশে পদক। এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।

 

 

 

 

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান ফরিদা পারভীন। তার প্রয়াণের এক বছর পূর্ণ হলেও লালনসংগীতে তার রেখে যাওয়া অবদান এখনো অমলিন। তার কণ্ঠে গাওয়া লালনের গান এবং সংগীতচর্চার মাধ্যমে তৈরি করে যাওয়া পথ নতুন প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের কাছে তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com