1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি আলুকদিয়ার আকন্দবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হাওয়া বেগম ভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে পিকআপটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে এবং চালক সুহান আলীকে (২২) আটক করে। আটক চালক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ রহমান জানান, চালককে আটক করা হয়েছে এবং নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com