1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

তাড়াশে ধানের ক্ষতির অজুহাতে বিষ প্রয়োগে ২০০ তালগাছ নিধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

‘গাছ থাকলে জমির ধানের ক্ষতি হবে’-এমনই ক্ষতিকর ও হীন অজুহাতে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রায় দুইশত তালগাছ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম-দুলিশ্বর গ্রামীণ সড়কের দুপাশে রোপণ করা এই গাছগুলোর গোড়ায় গোপনে কীটনাশক ঢেলে দেয় স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী লোক।

যে গাছগুলো একদিন বড় হয়ে পথচারীদের শীতল ছায়া দিত এবং প্রাণঘাতী বজ্রপাত থেকে গ্রামবাসীকে সুরক্ষা দিত, সেগুলোকে স্রেফ ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের বলিকাঁঠ গড়তে হলো।

জানা গেছে, ২০২৩ সালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধের মহৎ উদ্দেশ্যে ‘আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠন’-এর উদ্যোগে উক্ত সড়কের দুপাশে দুই শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছিল। সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নিবিড় পরিচর্যা ও পরম মমতায় বীজ থেকে চারা গজিয়ে বেশ তরতাজা হয়ে উঠছিল গাছগুলো। কিন্তু রাস্তার পাশের জমির ধানের ছায়া পড়া ও ফলন কমার অজুহাত তুলে অতি সম্প্রতি অসাধু চক্রটি গাছগুলোর গোড়ায় বিষ প্রয়োগ করে। এতে পরম ভালোবাসায় বোনা গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে।

ঘটনায় গভীর দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে ‘আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ হারুন বলেন, “ধানের সামান্য ক্ষতি হবে-এমন সংকীর্ণ মানসিকতা থেকে এভাবে বিষ ঢেলে ২০০টি নিরীহ গাছকে মেরে ফেলা স্রেফ অন্ধ বর্বরতা। বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচানোর জন্যই আমরা নিঃস্বার্থভাবে বীজগুলো বুনেছিলাম। কিন্তু গাছ হত্যা করলেও আমাদের মহৎ উদ্দেশ্যকে হত্যা করা যাবে না। প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে আমরা দ্রুতই এই মেঠো পথে আবার নতুন বীজ বপন করব।”

সামান্য ব্যক্তিগত স্বার্থে প্রকৃতির ওপর এমন অমানবিক আক্রোশে চরম ক্ষুব্ধ স্থানীয় পরিবেশপ্রেমী ও সাধারণ এলাকাবাসী। তাঁরা অবিলম্বে এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা ও শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com