1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল  রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব ভূরুঙ্গামারীতে সার সংকটে মৎস্যচাষিরা, বাড়ছে উৎপাদন ব্যয়ের শঙ্কা মামলার প্রতিবাদে নোচনাহারে সড়ক অবরোধ, প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে প্রতারণা, নিয়মিত মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও হত্যা মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ঢাকার ডিএমপি শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অপর তিনজনকে রায়গঞ্জ থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

রায়গঞ্জ থানার নিয়মিত প্রতারণা মামলায় অভিযুক্ত মো. ইমন ইবনে কবির (২২), পিতা মো. কবির হোসেন, সাং ৫৮ চান টেক্সটাইল, ফরিদাবাদ, কদমতলী, ঢাকা; মো. আল আমিন সরকার (২৯), পিতা মোহাম্মদ ফিরোজ মিয়া এবং মো. নাজিম উদ্দিন (২৫), পিতা আব্দুল মোতালেব—দুজনের ঠিকানা বৌনকান্দি ইটভাটা, চরআলি হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা—কে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

পুলিশ জানায়, ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হায়দার আলী (৬০), পিতা মৃত আব্দুর রহমান, সাং সাথিয়া দিগরকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

 

 

 

রায়গঞ্জ থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩), পিতা মৃত হারান খন্দকার, সাং পাংগাসিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

এ ছাড়া হত্যা মামলার আসামি মো. সুলতান মাহমুদ (৩২), পিতা খোরশেদ আলম, সাং গোয়ালপাড়া (শালিয়াগাড়ী), রায়গঞ্জ, সিরাজগঞ্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

পুলিশের ভাষ্য, বিভিন্ন মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com