1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কের লবণকোঠা এলাকা এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এটিকে স্থানীয়রা “মৃত্যুফাঁদ” হিসেবে আখ্যা দিচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কটি ব্যবহারকারীদের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে ও বিভিন্ন স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা বাধ্য হয়ে ইট ফেলে এবং লাল কাপড় টানিয়ে সতর্ক সংকেত স্থাপন করেছেন। তবুও মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ নানা যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয়দের ভাষ্য, এই সড়কটি তাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষক—সবাই এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানিতে ঢেকে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

 

এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “সড়কের বিষয়টি আমরা অবগত আছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে জরুরি মেরামত কাজ শুরু করা হবে। পাশাপাশি স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।”

 

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com