1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬ Time View

 

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

সোমবার (৪ মে ) সকালে তাদেরকে সিরাজগঞ্জ সদর আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৮১/২৬ (রায়)-এর আওতায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ৫ জন আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তুজাম আলী (পিতা: মোঃ জয়নাল আবেদীন), মোঃ মুকুল ও মোঃ আলম (উভয়ের পিতা: আয়নাল শেখ), ইমান আলী (পিতা: মৃত নছু শেখ) এবং মোঃ মুন্না (পিতা: আঃ আলীম)। তাদের সবার বাড়ি রায়গঞ্জ উপজেলার শৌলিরচর (শৌলিশাপলা) গ্রামে।

পুলিশ জানায়, মামলার ধারাগুলোতে সংঘবদ্ধভাবে দাঙ্গা, অবৈধভাবে প্রবেশ, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি, শ্লীলতাহানি, মারধর এবং অপরাধে সহায়তার মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে রায়গঞ্জ থানার মামলা নং-০৩-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মোঃ আমিরুল ইসলাম ওরফে কুদ্দুস সেখ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা এর সিংহের শিমলা এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট ধারায় অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক মামলার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com