
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর থানার পুলিশ পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
০৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে তানোর থানার এসআই মোঃ মাসউদ আলী ও এসআই শ্রী উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনারুল ইসলাম (৪২), পিতা- মোঃ এসলাম, সাং- শুকদেবপুর, ডাকঘর- সরনজাই, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন।
এছাড়াও সাধারণ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শ্রী বিনয় চন্দ্র হলদার (পিতা- শ্রী নারায়ন চন্দ্র হলদার, গ্রাম- মাসিন্দা), মোঃ হারুন (পিতা- মৃত সাবেদ, গ্রাম- আমশো), মোঃ ধুলু (পিতা- মফিজ মোল্লা, গ্রাম- আমশো) এবং মোঃ মাহাবুর (পিতা- মৃত মনতাজ, গ্রাম- আমশো), থানা- তানোর, জেলা- রাজশাহী—তাদেরকেও একই অভিযানে গ্রেফতার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।