1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সংবাদকর্মীদের শুভেচ্ছা জানালেন বন্দর সিবিএ নেতা-কামরুল হাসান  বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত একাধিক আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় অনুমোদনহীন রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা ফেসবুকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার: অতপর… নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার  কামারখন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন লিমন মিয়া নামে এক যুবক। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিমন মিয়া স্থানীয় গোফফার আলীর ছেলে, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যেতে থাকেন। এসময় তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

 

তীরে থাকা ছেলে লিমন মিয়া বাবার বিপদ দেখে আর দেরি করেননি। সাঁতার ভালো না জানলেও বাবাকে বাঁচানোর তাগিদে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কাছে পৌঁছানোর আগেই স্রোতের টানে তিনি নিজেই তলিয়ে যান।

 

পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে লিমন মিয়াকে মৃত অবস্থায় পান। অন্যদিকে, তার বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের এমন আত্মত্যাগে এলাকায় গভীর শোক নেমে এসেছে। সবাই এই ঘটনার জন্য শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com