1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুরের জাদুতে প্যারিস মাতিয়ে আবেগঘন ভাষায় দোয়া চাইলেন জেমস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে- জামায়াতে আমির  রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা আমরা জুলাইকে যেন ভুলে না যাই: রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল সমাবেশ রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের স্মরণে পোস্টার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! 

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। একই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আটক তিনজনকেই আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিমগাছী বাজারের আগে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিমগাছী – তাড়াশ আঞ্চলিক পাকা সড়কে টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই যুবককে থামিয়ে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

 

আটক ব্যক্তিরা হলেন হোসেন আহমেদ (২৯), পিতা বাবুল হোসেন এবং ময়ান উদ্দিন (৩৬), পিতা জহির উদ্দিন। তাদের উভয়ের বাড়ি রায়গঞ্জ উপজেলায়। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

এদিকে একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহাঙ্গীর আলী (৩৫), পিতা মুসা প্রাং, গ্রামের বাড়ি খিয়াইল, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com