
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ধানগড়া এলাকার শাহআলম সরকারের ছেলে মো. শাকিল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাকিলের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”