1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত  মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) আলোচনা ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত রায়গঞ্জে চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দিরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বয়স জালিয়াতি করে বিশ্বকাপ জয়, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা তাড়াশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর কবর জিয়ারতে গিয়ে স্বজনরা দেখলেন ৫ কঙ্কাল গায়েব !

রায়গঞ্জে চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দিরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

চান্দাইকোনা রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দির, শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক এমপি।

 

শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সভাপতি ডা. শচিন্দনাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর কুমার নাগ।

 

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হচ্ছে।

 

অনুষ্ঠানে চান্দাইকোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সামা, ছাত্রনেতা সনজয় চন্দ্রসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখা, সিরাজগঞ্জ।

 

জন্মাষ্টমীকে কেন্দ্র করে ইতোমধ্যে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রেখে শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com