1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত  মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) আলোচনা ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত রায়গঞ্জে চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দিরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বয়স জালিয়াতি করে বিশ্বকাপ জয়, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা তাড়াশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর কবর জিয়ারতে গিয়ে স্বজনরা দেখলেন ৫ কঙ্কাল গায়েব !

মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

নওগাঁর মান্দায় বসতবাড়ি কেনার পর চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠা সারওয়ার জাহান উজ্জল (৪৫) মারা গেছেন। প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয়।

 

নিহত সারওয়ার জাহান উজ্জল নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জল একই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি বসতবাড়ি কিনেছিলেন। বাড়িটি কেনার পর থেকে কালীগ্রাম গ্রামের ইউপি সদস্য রাজু আহমেদ (৫০) ও তাঁর সহযোগীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে তাঁকে কালীগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনে নিয়ে মারধর করা হয়।

 

এজাহারে বলা হয়েছে, ইউপি সদস্য রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি উজ্জলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়।

 

এ ঘটনায় উজ্জলের স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজু আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।

 

সাথী আক্তার বলেন, হামলার পর তাঁর স্বামীকে দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর আবার তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

 

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, চাঁদা দাবি ও মারধরের ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মারধরের কারণে উজ্জলের মৃত্যু হয়েছে বলে উল্লেখ থাকলে এ ঘটনায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com