1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) আলোচনা ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত রায়গঞ্জে চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দিরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বয়স জালিয়াতি করে বিশ্বকাপ জয়, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা তাড়াশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর কবর জিয়ারতে গিয়ে স্বজনরা দেখলেন ৫ কঙ্কাল গায়েব ! জন্মাষ্টমীতে রায়গঞ্জের নিমগাছীতে  বর্ণাঢ্য শোভাযাত্রা 

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের মুজিব সড়ক থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।

 

 

 

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা বক্তব্য রাখেন।

 

 

 

বক্তারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

 

 

 

এছাড়াও ঢোল, হারমনিয়ামসহ নানা রকমের বাদ্যযন্ত্রে সুসজ্জিত হয়ে কীর্তন পরিবেশন করতে থাকে ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com