
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিরাজগঞ্জ অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূঞাগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির ভূঞাগাঁতী কার্যালয়ের (রেজিস্ট্রেশন রাজ-১৮০৯) সভাপতি প্রবীণ কুমার গুণ (লিটন)।
সভায় সংগঠনের কার্যক্রম, মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন খাতের নানা বিষয় এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে বিদ্যমান পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটিতে আইয়ুব আলী মন্ডলকে আহ্বায়ক এবং ইয়াকুব হোসেন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন, গোলাম সারওয়ার,আঃ রাজ্জাক ও আব্দুল জব্বার।
সভায় উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার দুলাল, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ শাহীন।
এছাড়া সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সেরাজুল ইসলাম (তোতা), সলঙ্গা থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মালেক, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সহসভাপতি আব্দুল হাদি, অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা ও সড়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন অত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ-সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলী আকন্দ।
সভায় বক্তারা মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।