1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানো আসামি গ্রেপ্তার রায়গঞ্জে অটোরিকশা-সিএনজি মালিক সমিতির সাধারণ সভা, পুরোনো কমিটি বিলুপ্ত রায়গঞ্জে ফুলজোড় নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত নেত্রকোনায় শিশুদের খাবারেই অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা খালি পেটে সিগারেট পানে হতে পারে মারাত্মক বিপদ! বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা ৫সেপ্টম্বর আজকের নামাজের সময়সূচি দামুড়হুদার কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুই বাল্যবিবাহ

পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দোতলা থেকে লাফিয়ে পালানো আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

 

 

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের দোতলায় হাজতের বারান্দা থেকে পুলিশকে ধাক্কা মেরে লাফ দিয়ে পালানো আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

 

 

 

 

 

 

 

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ছাতিয়ানতলী এলাকার একটি গ্রামে সদর থানা ও বিশেষ শাখার পুলিশ অভিযান চালিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করে।

 

 

 

 

 

 

 

 

 

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে হাজতে নেওয়ার পর পুলিশকে ধাক্কা মেরে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মমিন। তার বিরুদ্ধে একটি হত্যা ও চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com