1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর   নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম পি এম এ হান্নান কে গণসংবর্ধনা প্রদান  নাচোলে আলোর দিশারী হয়ে মাঠে নামলো ‘হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি’ নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিমলায় তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার চিরবিদায় নিলেন বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত্য তালুকদার অচিন্ত তালুকদারের মৃত্যুতে বিএনপি নেতার শোক রায়গঞ্জের শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতিকে সংবর্ধনা নলডাঙ্গায় গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার,১ জন পলাতক  কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী

যে ঐতিহাসিক শহরে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মরক্কোর কাসাব্লাঙ্কায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (আরএমএফএফ) সভাপতি ফৌজি লেকজা।

 

 

 

স্প্যানিশ বার্তা সংস্থা ‘ইএফই’-কে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে গোলডটকম বিষয়টি নিশ্চিত করেছে। যদিও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ম্যাচটি আয়োজনের দৌড়ে স্পেন ও মরক্কোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, মরক্কোর বুজনিকায় এক রাজনৈতিক অনুষ্ঠানে আরএমএফএফ সভাপতি ফৌজি লেকজা বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে।’

 

 

তবে এ বিষয়ে ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘যথাসময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।’

 

 

এদিকে কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরের বেনস্লিমান শহরে নির্মিত হচ্ছে ১০০ কোটি ডলার ব্যয়ে ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। বিশ্বকাপকে লক্ষ্য করে তৈরি হতে যাওয়া এক লাখ ১৫ হাজার দর্শকধারণক্ষমতার এই স্টেডিয়ামটি সম্পন্ন হলে তা হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম।

 

 

 

 

ফুটবল ইতিহাসের এক অনন্য আসর হতে যাচ্ছে পরবর্তী এই বিশ্বকাপ। এবারই প্রথম তিনটি মহাদেশের ছয়টি দেশজুড়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। উদ্বোধনী প্রথম তিনটি ম্যাচ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের মূল অংশ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

 

 

সবকটি আয়োজক শহরের নাম এখনো চূড়ান্ত করেনি ফিফা, তবে ফাইনাল ম্যাচটি নিজেদের দেশে পেতে মরিয়া স্পেন ও মরক্কো উভয়ই।

 

 

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যুও প্রতিযোগিতার মাত্র দুই বছর আগে (২০২৪ সালের ফেব্রুয়ারিতে) ঘোষণা করেছিল ফিফা।

 

 

চলতি মাসের শুরুর দিকে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান বলেছিলেন, ‘ফাইনাল ম্যাচটি স্পেনেরই আয়োজন করা উচিত।’

 

 

এর আগে গত আগস্টে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোকে ফাইনাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মর্মে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে ফিফা সেই খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছিল।

 

 

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com