1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নাসিরনগর নরহা গ্রামে ১০৭ পিস ইয়াবা সহ নারী আটক  রায়গঞ্জে ঠারকেন বিলের জলাবদ্ধতায়,২০০ বিঘা আবাদি জমি অনাবাদি;দিশেহারা শতাধিক কৃষক

যুদ্ধবিরতির জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিল ইরান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

 

 

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে। জলপথটি ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্ব ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী পরিচালিত হবে।

 

এর আগে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করার ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথটি কার্যত বন্ধ করে রাখে।

 

 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com