1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দর্শনায় ভোক্তা অধিকারের অভিযান: ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুয়াডাঙ্গায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন রায়গঞ্জের নিমগাছিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পরিদর্শনে এমপি ভিপি আয়নুল হক সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার দামুড়হুদায় পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে এক প্রার্থী নীতিতে বিএনপি: ভূমিমন্ত্রী  ২৫দিন ধরে নিখোঁজ দিনমজুর রফিকুল,পথ চেয়ে স্ত্রীর চোখে জল তারেক রহমানের হাতে নতুন বিএনপি খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

মৃত্যুর কাছে হার মানল ধর্ষিতা সেই মাদ্রাসাছাত্রী

বার্তা প্রধান
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৮৪ Time View

ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার ৪০ দিন পর বগুড়ার শিবগঞ্জে আহত মাদ্রাসাছাত্রী মারুফা আক্তার (১৭) অবশেষে মারা গেছে। নিহত মারুফা আক্তার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের মাসুদুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহতের চাচা কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে মারুফার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে সে জ্ঞনা হারিয়ে ফেলে। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গত ৭ সেপ্টেম্বর শুক্রবার মারুফার মা-বাবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে বাড়িতে একা ছিল। দুপুরে সাইফুল ইসলাম নামে এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ভুক্তভোগীর শরীরে পাট ও কাপড় পেঁচিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সাইফুল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় মারুফার বাবা মাসুদুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আসামি সাইফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করে। তবে মামলার আসামি রঞ্জু (৪০) ও নাঈম (২৩) পলাতক রয়েছেন।  মারুফার মৃত্যুর খবর নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বগুড়ায় আনার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com