1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত

দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

দুই গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে এফসি বার্সেলোনা। শুরুতে সফরকারীরা সহজ লিড নিলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সা।

 

 

 

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সেল্টা ভিগোকে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারানোর পর হান্সি ফ্লিকের দলের সামনে করণীয় পরিষ্কার ছিল। রক্ষণের কেন্দ্রে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে রেখে মাঝমাঠে ফারমিন লোপেজ, মার্ক বার্নাল ও পেদ্রিকে নিয়ে একাদশ সাজান তিনি।

 

 

 

তবে শুরুটা ভয়াবহ হয় বার্সার। মাত্র পাঁচ মিনিটের মাথায় ফারমিন লোপেজের চোখ এড়িয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন কানাডিয়ান ফরোয়ার্ড তাজন বুকানন। বল দুবার বাউন্স করার পর জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।

 

 

সপ্তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে তানি ওলুয়াসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ডি ইয়ংকে পরাস্ত করে আলবার্তো মোলেইরোকে বল বাড়ান জর্জেস মিকাউতাদজে। মোলেইরোর থ্রু বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওলুয়াসেয়ি।

 

 

 

এরপর বার্সেলোনার একটি পেনাল্টির আবেদন শুরুতে নাকচ করে দেন রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ। তবে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পট কিক থেকে ইয়ামালের শট পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসে।

 

 

 

 

ম্যাচের নিয়ন্ত্রণ রেখে দ্রুতগতির আক্রমণে বারবার ভীতি ছড়ালেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। অন্যদিকে, কাতালান রক্ষণের পেছনে লম্বা পাস বাড়িয়ে প্রতি-আক্রমণের সুযোগ খুঁজছিল ভিয়ারিয়াল।

 

 

বিরতির পর সুযোগ পান ফারমিন লোপেজ ও জেরার্ড মার্টিন। একের পর এক আক্রমণে চাপ বাড়ায় কাতালানরা। এর মধ্যে জোয়াও কানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৫৭তম মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান মার্টিন।

 

 

কয়েক মিনিট পরই সমতায় ফেরে বার্সা। ছন্দময় এক আক্রমণ থেকে ইয়ামালের পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান লোপেজ। এর পরপরই গার্সিয়ার ক্রস নিজেদের জালে জড়িয়ে বসেন পাউ নাভারো, আর তাতেই পূর্ণতা পায় বার্সার প্রত্যাবর্তন।

 

 

নাভারোর বিকেলটা আরও খারাপ হয় শেষ দিকে। আত্মঘাতী গোলের পর যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ৩-২ ব্যবধানের এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল বার্সা। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com