1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক 

বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

 

 

দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ( সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসা ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল।

 

 

 

মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের মূল উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

 

 

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।

 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা অনুপ্রাণিত করে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে। আশা করছি জনগন উৎসাহিত হয়ে তাদের বাসায় বাসায় সোলার প্যানেল লাগিয়ে বিদ্যু সাশ্রয়ী হবে। দেশের ও মানুষের উপকার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com