1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে জোয়ারের পানিতে প্লাবিত পন্টুন সংলগ্ন সড়ক,যোগাযোগ বিঘ্নিত   মান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধে ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার, মিলল দুই পৃষ্ঠার নোট কালিয়াকৈরে ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত চুয়াডাঙ্গা পৌর প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

মিষ্টি আলু চাষে লাভবান হচ্ছে রায়গঞ্জের কৃষক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২২ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

একসময় যে মিষ্টি আলুকে কেবল ‘গরিবের খাবার’ বা শখের ফসল হিসেবে দেখা হতো, আজ তা হয়ে উঠেছে দেশের অনেক কৃষকের আর্থিক সফলতার হাতিয়ার। তেমনই সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কৃষক মিষ্টি আলু চাষে সফল হয়েছেন, যিনি প্রথাগত ফসল ছেড়ে মিষ্টি আলু চাষ করে এলাকায় অনেক কৃষকের নজর কেরেছেন।

রায়গঞ্জ উপজেলার সীমান্ত এলাকার ভাতহারিয়া এলাকার কৃষক করম আলী। তিনি এর আগে ধান চাষ করতেন। কিন্তু খরচ বেশি আর ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় তিনি নতুন কিছু করার কথা ভাবছিলেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি মাত্র ১০ শতাংশ জমিতে উন্নত জাতের মিষ্টি আলু চাষ শুরু করেন। সে জানায় “আমি ভাবিনি যে এত কম খরচে এবং কম পরিশ্রমে এত বেশি লাভ করা সম্ভব। অন্যান্য ফসলের চেয়ে এর ঝুঁকি অনেক কম।” করম আলীর মতে, মিষ্টি আলু চাষের প্রধান সুবিধা হলো এর জন্য বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না এবং পোকা-মাকড়ের উপদ্রবও খুব কম।

করম আলীর নিকট থেকে ১০শতাংশ মিষ্টি আলু কিনে নেন ব্যাবসায়ী রায়হান আলী। তিনি বলেন,বাজারে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা রয়েছে। আমরা জমি থেকে আলু তুলে নিয়ে বাজারে বিক্রি করি। বর্তমানে বাজারে ৩০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন,মিষ্টি আলু এখন আর শুধু খরাপ্রবণ এলাকার ফসল নয়। পুষ্টিগুণ এবং দীর্ঘ সময় সংরক্ষণ করার সুবিধার কারণে এর বাণিজ্যিক চাহিদা দিন দিন বাড়ছে। চলতি বছর এ উপজেলায় ৫হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com