1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ Time View

ন্যাশনাল ডেস্ক। দৃশ্যপট

 

ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, তার জবাবে মঙ্গলবার (১৪ এপ্রিল) চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। খবর গালফ নিউজের।

 

 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে।

 

মুখপাত্র আরও বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা পুরোপুরি বানোয়াট।

 

 

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করছেন।

 

 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com