1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন বেনাপোল সীমান্তে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন   চুয়াডাঙ্গায় বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজেকে ২০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ চারজন আহত সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হাওরাঞ্চলে কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ৭৪৩ কোটি টাকার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু জানুয়ারিতে, বদলে যাবে ২২ জেলার যোগাযোগ ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট 

বেনাপোল সীমান্তে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

‎সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি

‎

‎যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আফিল জুট মিলের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

‎

‎আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়নগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কাসেম আলী শেখ।

‎

‎৪৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

‎

‎বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

‎

‎উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থসহ জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।

‎

‎আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার রোধ ও পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com