1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূঞাপুরে ৫১ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি সাইকেল বিতরণ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা  পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ভূঞাপুরে ৩ জনকে কারাদণ্ড  সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে খাদ্য গুদাম কর্মকর্তা বরখাস্ত মান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রাস্তা সংস্কারে অনিয়ম, টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

ভূঞাপুরে ৫১ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি সাইকেল বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্ব পালনে গতি ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫১ জন গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে সরকারি সাইকেল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে সাইকেলের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।

 

এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সাইকেল গ্রহণ করেন। সাইকেল বিতরণকালে ইউএনও মো. মাহবুব হাসান বলেন, “গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।”

 

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সাইকেলগুলো তাদের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫১ জন গ্রাম পুলিশ সদস্য সাইকেল গ্রহণ করেন। সাইকেল পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com