1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূঞাপুরে ৫১ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি সাইকেল বিতরণ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা  পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ভূঞাপুরে ৩ জনকে কারাদণ্ড  সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে খাদ্য গুদাম কর্মকর্তা বরখাস্ত মান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রাস্তা সংস্কারে অনিয়ম, টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

 

 

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল অনুমান ৮:০০ ঘটিকার দিকে পার্বতীপুর রেলওয়ে থানার অন্তর্গত হলদিবাড়ী এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি উক্ত এলাকা অতিক্রম করার সময় বৃদ্ধ ব্যক্তিটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরনে সাদা পোশাক ছিল এবং মুখে পাকা দাড়ি রয়েছে।

​খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় উদঘাটনে জিআরপি পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের কোনো পরিচয় বা স্বজনের সন্ধান পাওয়া গেলে পার্বতীপুর রেলওয়ে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com