1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

বেলকুচি ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ কর্তৃক বাস্তবায়নে,পাটনার প্রকল্পের অর্থায়নে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকালে বেলকুচি দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে কৃষক খায়রুল ইসলামের বাড়িতে শস্য কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাইন্টিফিক অফিসার মো:সেন্টু রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান এবং প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চীফ সাইন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক পার্টনার প্রকল্প ব্রি (অঙ্গ) ড. মো: আব্দুল কাদের
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একে এম মনজুরে মাওলা,বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর,

এ সময় উপস্থিত বক্তারা পরীক্ষাধীন উন্নতমানের ধানের ফলন ও বৈশিষ্ট্য সম্পর্কে কৃষকদের অবহিত করেন,এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করে নতুন ধান ব্রি-১০৩ এর সুবিধা গুলো কৃষকের মাঝে তুলে বলেন, এই ধান আগে পাকে বলে অতি সহজেই রবি মৌসুমের বিশেষ করে সরিষা আবাদ সময় মতো করা যায়,এই ধান বৈরী আবহাওয়ায় অতি সহজেই হেলে পড়ে না, প্রতি বিঘা জমিতে ২২থেকে ২৫ মণ ধান হয়,১০৩ ব্রি ধানের চাল চিকন ভাত স্বাদেও ভিন্নতা রয়েছে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম,কনসালটেন্ট পার্টনার প্রকল্প ব্রি মো: মোতালেব হোসেনসহ স্থানীয় কৃষকসহ উপসহকারি কৃষি কর্মকর্তা ও গণমাধ্যকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com