1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সভাপতি বাচ্চু, সম্পাদক মাহবুব-এ-খোদা টুটুল আধুনিকতার যান্ত্রিক যুগে ঘোড়ার হালে জমি চাষ করে জীবিকা নির্বাহ শফিকুলের চুয়াডাঙ্গা কারাগারে বদলে গেছে বন্দিজীবনের অভ্যন্তরের চিত্র কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি উৎসুক জনতার ভিড় রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেকারি, ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে যথাযথভাবে লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বোতলজাত ভোজ্য তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তামাই ও সমেশপুর বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

দুপুর সাড়ে ১২টার দিকে সমেশপুর বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জীবন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়।

 

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আল্লার দান এন্টারপ্রাইজের মালিক মো. ইউনুস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এরপর দুপুর আড়াইটার দিকে বেলকুচি উপজেলার তামাই এলাকায় অবস্থিত কার্নেল বেকারিতে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেলকুচির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

 

অভিযানে বেকারি পণ্যের মোড়কে যথাযথভাবে লেবেল ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্নেল বেকারির মালিক মো. এনামুল কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com