1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টেক্সটাইল গবেষণা ও দক্ষ প্রকৌশলী তৈরিতে গুরুত্ব রাষ্ট্রপতির বদরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৬ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: মীর শাহে আলম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, রাত পোহালেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অবশেষে সাইফ আলি খানের হারানো সেই ‘ঘি’ উদ্ধার, হাসাহাসি চলছেই বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইলেন আলভারেজ বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ ৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক ২৫ অক্টোবর আজকের নামাজের সময়সূচি রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার নিয়ে বিতর্ক, তদন্তে মৎস্য বিভাগ

বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ ৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

‎

‎

‎

‎সেলিম রেজা তাজ, বেনাপোল(যশোর) প্রতিনিধি 

‎

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

‎

‎রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

‎

‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি কসমেটিকস সামগ্রী।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

‎

‎তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com