1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে খাল পুনঃখননে অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বিষমিশ্রিত ধান খেয়ে দামুড়হুদা মদনা মাঠে প্রায় ৫০০ পাখির মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন প্রযুক্তির অপব্যবহার: বাড়ছে প্রতারণা ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সতর্ক বার্তা দামুড়হুদায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫ শতাংশ, শীর্ষে দর্শনা কেরু স্কুল নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক -৯ বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু  বাগানে মিলল এনজিও কর্মকর্তার মরদেহ পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

 

নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী ছিলেন।

 

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ি ফিরছিলেন ফরহাদ আলী। পথিমধ্যে চলনবিলের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সাথে বাঁশের লগির স্পর্শ লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com