1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে সড়কের পাশে দোকান, বাড়ছে যানজট ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ বুটেক্স হাল্ট প্রাইজের নেতৃত্বে ত্বাহা-সুপন কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ কৃষি কর্মকর্তা অবরুদ্ধ বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন  ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে ভূরুঙ্গামারীতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে ব্যবসায়ী হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে ভূরুঙ্গামারীতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

 

আগামীকাল ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী পারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আতিকুর রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ফেরদৌস হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

 

বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চের ঘোষণা করা হয়েছে।

 

তারা লংমার্চ সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

 

 

 

মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com