1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: পার্বতীপুরে সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা পরিদর্শন  হত্যামামলার প্রধান আসামি শফিকুল গ্রেপ্তার, ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়গঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার উদ্বোধন করেন:ড.জিয়াউদ্দিন হায়দার 

বর্ণিল আয়োজনে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির নবম বর্ষপূর্তি উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১৬ Time View


ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

‎বাংলাদেশ সরকার অনুমোদিত ময়মনসিংহ বিভাগীয় শহরের বৃহৎ রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ কর্মসূচি বর্ণিল নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

‎শুক্রবার(১৭ অক্টোবর) বিকালে ময়মনসিংহ নগরীর টাউনহলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠনটির নবম বর্ষপূর্তিতে ক্যারিয়ার গাইডলাইন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

‎অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে বক্তারা বলেন, মানুষের জীবন বাঁচাতে কোনোরকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদান করাও একটি মহান ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদান করে, তাহলে সে মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে।

‎ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আবিদুর রহমান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমন রাহাত উল্লাসের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সহ-সভাপতি নাজমুস সাকিব এবং সদস্য লিমা নাহার। বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির
‎উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ডা. মীর রাবেয়া আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমিনুন্নেসা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মালেকা বিলকিস। এসময় আরও উপস্থিত ছিলেন এম.আর.টি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোশারফ হোসন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com